গল্পের কুঠির Storytelling

 ক্লান্ত শরীরে হাঁটছে সাজিদ।কাজে আসার সময় স্ত্রী বলে দিয়েছে ঘরে রান্নার কিছু নেই।বেতন হাতে পাবে দশদিন পর।এই দশদিন কিভাবে চলবে! 


এসব ভাবতে ভাবতে সাজিদ ঘরে ঢুকলো।স্ত্রী রান্নাঘর থেকে চেঁচিয়ে বললো " হাত মুখ ধুয়ে নাও।লুচি আর বুটের ডাল রান্না হচ্ছে "


হতভম্ব হয়ে বললাম " মুদির দোকানদার বাকি দিতে রাজি হয়েছে! "


স্ত্রী বললো " উনি কিভাবে বাকি দিবেন? আগেরই চার হাজার টাকা বাকি! "


" এসব তাহলে পেলে কোথায়? "


" ধূর,এতো প্রশ্ন করো না তো।যাও হাত মুখ ধুয়ে আসো "


আর কিছু না বলে সাজিদ হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো।খেতে বসে আর কিছু জিগ্যেস করলো না।


পরেরদিন আলুভর্তা,মসুর ডাল রান্না করতে দেখে সাজিদ স্ত্রীকে বললো 


" ঘরে তো টাকা নেই,কোন দোকানদার বাকি দিচ্ছে? "


" কোনো দোকানদার বাকি দেয়নি "


" তবে এসব আসছে কই থেকে? "


" জমিয়ে রেখেছিলাম।প্রতি মাস শেষে তো এরকম টানাপোড়েন চলে।তাই বুদ্ধি করে প্রতিদিন রান্নার সময় একটা আলু,একটু চাল,একটু ডাল আলাদা সরিয়ে রাখতাম।মাসের শেষটা এখন দিব্যি চলে যাবে



Clike hear: https://vairalnews20242.blogspot.com/2024/03/life-events.html

Post a Comment

Previous Post Next Post