ক্রিকেট নিউজ cricket sport news

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন তামিম ক্রীড়া প্রতিবেদকঢাকা প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১: ০২ তামিমের অধিনায়কত্বে ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে
বিপিএলের আগে তামিম ইকবাল সর্বশেষ প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর। লম্বা বিরতি দিয়ে এবারের বিপিএল দিয়ে খেলায় ফিরেছেন তামিম। সেই তামিমের অধিনায়কত্বেই ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে। আর দলের শিরোপা জয়ের বিপিএলে তামিমের ব্যাট থেকেই এসেছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান। নানা বিতর্কের পর গত বিশ্বকাপে না খেলা তামিমের এই পারফরম্যান্সকে অনেকে সমালোচনার জবাব হিসেবে দেখতে পারেন। তামিম অবশ্য সেভাবে ভাবছেন না। নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও কথা বলেছেন তিনি।ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে কি না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। ট্রফি হাতে তামিম ট্রফি হাতে তামিমশামসুল হক পরে যোগ করেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে।’ এবারের বিপিএলের পারফরম্যান্সকেও সমালোচনার জবাব হিসেবে দেখছেন না তিনি, ‘আমি এভাবে ভাবি না। যদি এভাবে ভাবতাম যে জবাব দিতে হবে, তাহলে হয়তো ভালো করতে পারতাম না। আমি জিনিসটাই ভাবিনি যে জবাব দিতে হবে।’ আরও পড়ুন

Post a Comment

Previous Post Next Post