আজ রাতে ডিওটি শেষে বাসায় ফিরার সময়, হটাৎ লক্ষ করি কেউ একজন রাতের ল্যাম্পপোস্টের আলোতে রাস্তার ধারের বেঞ্চে বসে বই পড়তেছে। দূর থেকে এই দৃশ্য আমাকে একটু ভাবিয়ে তুলে, সিঙাপুরে এমন চিত্র খুব একটা দেখা যায়না। আমার খুব কৌতূহল হলো রাতের ল্যাম্প পোস্টের এই আলো বই পড়ার জন্য উপযুক্ত না হওয়া সত্বেও কেন সে বাইরে বসে বই পড়ছে। কয়েকধাপ সামনে অগ্রসর হয়ে, ভাইটিকে জিগ্যেস করলাম আপনি বাইরে কেন পড়ছেন - এই আলোতে আপনার পড়তে কি অসুবিধা হয়না??
প্রতুত্তরে ভারতীয় ভাইটি জানালেন, পিছনেই তার কর্মস্থল যেখানে তার আবাসস্থল এবং রাত্রিযাপন করে। রুমে অনেক লোকজন থাকে, এই সময়টাতে সবাই বাড়িতে কথা বলে, তাই পড়ায় মনযোগ দেয়া কঠিন।
ভাইটির পড়ার প্রতি এমন সিরিয়াসনেস আমার কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে। সে কি পড়ছে? সাহিত্য নাকি একাডেমিক পড়াশোনা, নাকি অন্য কোন আউট বই।
ভাইটিকে জিগ্যেস করলাম - আপনি কি এখানে নিয়মিত পড়েন? তিনি বললেন - হ্যা। তো কি ধরনের বই পড়েন আপনি? গল্পের বই নাকি। তখন সে বইটি বন্ধ করে বললো- সিঙাপুরে এসেছি দুটো বছর হলো, যেটুকু বুঝলাম, উপলব্ধি করলাম - এদেশে ক্যারিয়ার আপগ্রেড করতে হলে পড়াশোনা দরকার। হতে পারে ডিপ্লোমা কিংবা কর্মঅভিজ্ঞতার ধরনের উপর ভিত্তি ছোট ছোট স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এখানে পড়াশোনার অনেক খরচ, গত দুবছরে অল্প অল্প করে টাকা জমিয়ে এখন কিছু কোর্স করা শুরু করেছি। আগামী ৪ বছরের মধ্যে আমার প্রয়োজনীয় সব কোর্স শেষ করার একটা টার্গেট আছে যা আমাকে ভালো একটা চাকরি পেতে সাহায্য করবে। তাই রুমে পড়ার পরিবেশ না থাকলেও আমাকে সুবিধাজনক একটা জায়গা খোঁজে নিতে হয় আমার লেসন গুলো শেষ করার জন্য।
সবচেয়ে খাবাপ লাগে নিজ দেশে কলেজ পাস করে এখানে আসলেও আমরা এখানে ওয়ার্কার হিসেবেই জয়েন করেছি। আমাদের ওয়ার্কার হিসেবেই ট্রিট করা হয়। তাই আমার পরিকল্পনা আগামী চার বছরের মধ্যে নিজের লেভেল পরিবর্তন করা। নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাওয়ার জন্য নিজেকে তৈরি করা।
তাকে প্রশ্ন করার মতো আর কিছুই অবশিষ্ট ছিলোনা। তার ডেডিকেটিভ পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে। আমরা লক্ষ লক্ষ প্রবাসী সিঙাপুরে কাজ করি৷ পরিবারকে সাপোর্ট দেই, সমাজের জন্য কাজ করি। কিন্তু নানান সীমাবদ্ধতার দরুণ নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে যায়।হাল ছেড়ে দেয়। অথচ আরেকটু ধৈর্য আর সংকল্পবদ্ধ হওয়া গেলে আমরা প্রত্যেকেই একটা সুন্দর ক্যারিয়ার এবং কর্মসংস্থান নিজের জন্য রেডি করতে পারি।
